ইরানের হুঁশিয়ারি ও যুদ্ধবিরতি সত্বেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৮

সিটিজেন ডেস্ক

গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে দক্ষিণ লেবাননে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, টায়ার জেলার সেদ্দিকিন শহরে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলায় দুজন নিহত হওয়ার পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া জেলার তাইর দেব্বা শহর থেকে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ৬ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। এদিন সকালেই দেইর এল জাহরানি শহরের পশ্চিম প্রবেশমুখে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে হামলা চালানো হয়, তবে এতে হতাহতের বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সংবাদ সংস্থাটি আরও নিশ্চিত করেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো জাহরানি জেলার আনসারিয়েহ ও বানাফুল, টায়ারের দেইর কানুন আল-নাহর, তাইর ডেব্বা ও কাফর্দুনিন এবং নাবাতিয়েহ প্রদেশের নাবাতিহ আল-ফাওকা ও কাফার রুম্মান শহরেও ব্যাপক বোমাবর্ষণ করেছে। এর পাশাপাশি রাজধানী বৈরুত এবং এর দক্ষিণাঞ্চলীয় শহরতলিগুলোর আকাশেও ইসরায়েলি ড্রোনের সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করা গেছে। লেবানন সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই ইসরায়েলি হামলায় মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৬৬৬ জন নিহত এবং ১১ হাজার ৩২১ জন আহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা

যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৪