শিরোনাম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাত

সিটিজেন ডেস্ক
ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাত
ইসরায়েলের বেইত শামসে ক্ষেপণাস্ত্র আঘাতের খবর। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানানোর কিছুক্ষণের মধ্যেই দেশটির মধ্যাঞ্চলের বেইত শামস এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর দিয়েছে কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ঘটনাস্থলে চিকিৎসক ও জরুরি সেবা কর্মীরা রওনা হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/