প্রসিকিউটরের ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ তদন্তে কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় কারাবন্দি এক আওয়ামী লীগ নেতাকে জামিনে মুক্তি পাইয়ে দিতে ট্রাইব্যুনালের সাবেক এক প্রসিকিউটরের ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও রেকর্ড ফাঁস হয়। ওই ঘটনায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ ব্রিফিং এ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত করা হবে। একই সঙ্গে এই ধরনের অভিযোগ ওঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শতভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম।
ঘুষ চাওয়ার অভিযোগ ওঠা মো. সাইমুম রেজা তালুকদার প্রসিকিউশন টিমে নেই। তিনদিন আগে সাইমুম রেজা পদত্যাগপত্র জমা দেন। গত সোমবার সরকার তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে।
জানা গেছে, চট্টগ্রাম ৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এই মামলাটির তদন্ত শেষ। প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। এই মামলাটি এখনো অভিযোগ গঠন পর্যায়েই যায়নি। অথচ ঘুষ চাওয়ার ঘটনা ঘটলো।
২০২৪ সালের জুলাইয়ে চট্টগ্রাম শহরে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থেকে মানবতাবিরোধী অপরাধ করেছেন ফজলে করিম চৌধুরী। তার জামিনের জন্য পরিবারের সদস্যদের কাছে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার হোয়াটসঅ্যাপ রেকর্ড ফাঁস হয়ে যায়। ১ কোটি টাকা থেকে সাইমুম রেজা তালুকদার অগ্রিম ১০ লাখ টাকা দেওয়ার জন্যও বলেন।