ডেনমার্কের বিরুদ্ধে ইসরায়েলে অস্ত্র বিক্রি মামলার শুনানি শুরু

সিটিজেন ডেস্ক

ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করে ডেনমার্ক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে– এমন অভিযোগে করা একটি মামলার শুনানি শুরু করতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট।
চারটি মানবিক সংস্থা এই মামলা করেছে। সংস্থাগুলো হলো– ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আল-হক, অ্যাকশনএইড ডেনমার্ক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফামের ডেনিশ শাখা। মামলাটি ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় পুলিশের বিরুদ্ধে করা হয়েছে।
২০২৫ সালের এপ্রিল মাসে একটি নিম্ন আদালত এই মামলা খারিজ করে দিয়েছিল।
সংগঠনগুলোর অভিযোগ, গাজায় ইসরায়েলের ‘যুদ্ধাপরাধ ও গণহত্যা’ চলাকালে ডেনমার্ক ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রি করে আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করছে।
তবে সুপ্রিম কোর্টের শুনানিতে মূলত এ বিষয়টি নির্ধারণ করা হবে– এই সংস্থাগুলো আদালতে ডেনমার্কের অস্ত্র বিক্রির বৈধতা চ্যালেঞ্জ করার অধিকার রাখে কি না।
সূত্র: আল জাজিরা