সৌদির একাধিক বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হুথিদের হামলা

সিজেডএন ডেস্ক

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বুধবার (৭ অক্টোবর) ভোরে একযোগে একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রাজধানী রিয়াদ অভিমুখে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করে দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, বেশ কয়েকটি ড্রোন দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। তার দাবি, হামলাটি ছিল ‘সুনির্দিষ্ট’ এবং এর ফলে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়।
তিনি আরও জানান, আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুশাইত বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে পাশাপাশি সামরিক ঘাঁটিটির ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
আরেক বিবৃতিতে হুথি মুখপাত্র জানান, জিজানের দাগারি ও আল-মওসিম এবং আসিরের আকিফাহ নামের তিনটি সামরিক ক্যাম্পেও বিপুল সংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। আল-মালিকি আরও বলেন, ‘আমরা গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে সানার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মটির ওপর নজর রাখছি এবং আমরা এটিকে ধ্বংস করে দেব।’
সূত্র: আনাদোলু এজেন্সি

মক্কা চুক্তি: হুথিদের মোকাবিলায় সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান-তুরস্ক