রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায়, চাপে ইসরায়েল

সিটিজেন জার্নাল ডেস্ক

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার পর তেল আবিবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলা নিয়ে ইসরায়েলি নীতিনির্ধারক ও আইন বিশেষজ্ঞদের মধ্যে এ শঙ্কা তৈরি হয়েছে বলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির গণমাধ্যমে জানানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, মিয়ানমারের বিরুদ্ধে আসা এ রায়কে তারা ইসরায়েল একটি বিপজ্জনক নজির হিসেবে দেখছেন। ওই কর্মকর্তাদের মতে, এটি এমন কিছু মাপকাঠি ও মানদণ্ড স্থাপন করে যা সরাসরি ইসরায়েলের ক্ষেত্রে প্রয়োগ করা না গেলেও, একটি সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে। তারা আরও যোগ করেন, প্রথমত, এটি এ নীতি প্রতিষ্ঠা করে যে, কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা যেতে পারে এবং গণহত্যার অভিপ্রায় প্রমাণ করা সম্ভব।
বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে ঐতিহাসিক রায়ে জানায়, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা নিতেও মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত। ইতিহাসে এ প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে অভিযুক্ত করল আইসিজে।
এ রায় এমন এক সময়ে এলো, যখন ২০২৩ সালের ২৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলার মুখোমুখি হয়ে আছে ইসরায়েল। গাজায় সামরিক অভিযানের মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের আইনজীবী ট্যামি ক্যানার মনে করেন, মিয়ানমারের এ রায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ক্যানার বলেন, মিয়ানমার সংক্রান্ত এ রায়টি একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে, যা ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলার ওপর প্রভাব ফেলতে পারে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউভাল শানিও বলেন, মিয়ানমার সম্পর্কিত এ সিদ্ধান্ত ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ। এ হামলায় উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এমনকি ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এসব হামলায় বৃহস্পতিবার পর্যন্ত আরও ১ হাজার ৬৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ৭ জন আহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বললো মিয়ানমার