ইরানের অস্ত্রভান্ডারে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে: প্রতিবেদন

সিটিজেন জার্নাল ডেস্ক

কয়েক মাস ধরে ইরানের অস্ত্র পরিকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দফায় দফায় হামলা চালালেও দেশটির সামরিক ভাণ্ডার পুরোপুরি শেষ হয়ে যায়নি। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের বরাতে রবিবার (১৫ নভেম্বর) ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেহরানের কাছে এখনো আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এ তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, তেহরানের সামরিক সক্ষমতা অনেকাংশেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি বলছে, নতুন করে যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর স্থাপনায় বড় ধরনের আঘাত হানার মতো বিশাল ক্ষেপণাস্ত্র শক্তি ইরানের হাতে এখনো আছে। তবে এ গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে কিছুটা সংশয়ও প্রকাশ করেছেন কর্মকর্তারা। তাদের মতে, ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ঠিক কতগুলো এ মুহূর্তে উৎক্ষেপণের জন্য প্রস্তুত আর কতগুলো কেবল গুদামজাত অবস্থায় আছে, তা নিখুঁতভাবে বের করা বেশ কঠিন। সে কারণেই এ মূল্যায়নের নির্ভরযোগ্যতার মাত্রা কিছুটা কম ধরা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের আগের সময়ের তুলনায় ইরানের অস্ত্র পুনর্গঠনের গতি এখন বেশ ধীর। তবুও দুরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তেহরানের হাতে প্রচুর পরিমাণে ড্রোন ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা পুরো অঞ্চলে যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। আঞ্চলিক গোয়েন্দা হিসাবগুলোতে কিছুটা পার্থক্য থাকলেও ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের কাছে অন্তত ১ হাজার ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন সাবেক উপ-সহকারী প্রতিরক্ষা সচিব সিমোন লেডিন বলেন, সর্বনিম্ন হিসাবটিও ইঙ্গিত দেয় যে ইরান তার যুদ্ধ-পূর্ববর্তী ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেকেরও বেশি পুনরুদ্ধার করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, ইরানের এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতাগুলোকে বারবার সামনে নিয়ে আসছে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন এখনই বড় কোনো সামরিক অভিযানে না গিয়ে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে তেহরানকে অর্থনৈতিক চাপে রাখার কৌশল বেছে নিয়েছে। অন্যদিকে, ইরানের পাল্টা হামলার ভয়ে উপসাগরীয় মিত্র দেশগুলো নতুন করে সংঘাতে না জড়ানোর ব্যাপারে সতর্ক করছে। যদিও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি মানবে না: গালিবাফ