শিরোনাম

হরমুজ উত্তেজনা কমাতে কাতারে বৈঠক কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ উত্তেজনা কমাতে কাতারে বৈঠক কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে জাহাজ

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ স্কট উয়েলিঙ্গার বলেছেন, দোহায় সরাসরি আলোচনা না হলেও হরমুজ প্রণালি নিয়ে আসন্ন উত্তেজনা সামাল দিতে ইরানের সঙ্গে পরোক্ষ কারিগরি আলোচনা চালাচ্ছে ওয়াশিংটন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্রের আলোচকদের মূল উদ্দেশ্য হলো আগে থেকেই নির্ধারিত এই কারিগরি বৈঠকের মাধ্যমে ভবিষ্যতে দেখা দিতে পারে এমন জটিলতাগুলো এড়িয়ে যাওয়া।’

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক এ কর্মকর্তা বলেন, এই অসুবিধার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইরানের ‘কূটনৈতিক কৌশল’।

তার মতে, ‘সমঝোতা স্মারক অনুযায়ী প্রণালিটিতে ইরানের প্রকৃত ভূমিকা কী হবে, তা স্পষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র। এর বিস্তারিত হয়তো ভবিষ্যতের কোনো চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে।’

উয়েলিঙ্গার বলেন, ‘ওয়াশিংটনের জন্য সবচেয়ে ইতিবাচক ফল হবে সমঝোতা স্মারক অনুযায়ী কাতার ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে আলোচনা করে একটি জোট গঠন করবে, যা পরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সমন্বয় ও নিয়ন্ত্রণ করবে।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/