জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ
প্রতীকী ছবি

পবিত্র ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণে আজ রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, রবিবার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া, চাঁদ দেখার তথ্য ইসলামিক ফাউন্ডেশনের ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে টেলিফোন করে জানানো যাবে।

/এফআর/