মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন অটোরিকশা চালকরা। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। একইসঙ্গে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন অটোরিকশা চালকেরা। এরপর থেকেই ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়কে চলাচলকারী এক যাত্রী বলেন, আমি ধানমন্ডিতে যাবো। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে আছি, কিন্তু সামনে এগোতে পারছি না।

এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকদের যখন মন চাইবে, তখনই তারা সড়ক বন্ধ করে দেবে– এমনটা হতে পারে না। ব্যস্ততম অফিস সময়ে মানুষকে চরম ভোগান্তিতে ফেলতেই এই অবরোধ করা হয়েছে।

আন্দোলনকারী জানান, ‘তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে’ – সড়ক ও সেতুমন্ত্রীর এমন হুঁশিয়ারির প্রতিবাদেই এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

/এফআর/