ফ্লাই দুবাইয়ের সেই কো-পাইলটের পরিচয় প্রকাশ

সিজেডএন ডেস্ক

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ঘটে যাওয়া রোমহর্ষক ঘটনার রেশ এখনও কাটেনি। ১৭৪ জন যাত্রী নিয়ে ওড়ার পর মাঝআকাশে ঘটা আকস্মিক পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। এ ঘটনায় হামলাকারী কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম। তার নাম হামাম আল-হামানি। ২৯ বছর বয়সী এ পাইলট ওমানের নাগরিক বলে দাবি করা হয়েছে। তবে তিনি বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামাম আল-হামানির লিংডইন অ্যাকাউন্টে দেখা গেছে, তিনি ওমান এয়ারে ৭ বছর কাজ করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওমান এয়ার ছাড়ার পর ওই বছরের জুনে মরক্কোর রয়্যাল এয়ার মারোকেতে যোগ দেন তিনি। ওই প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের জুনে চাকরি ছেড়ে দেন। তবে তার লিংডইনে ফ্লাইদুবাইয়ের কথা উল্লেখ নেই।
একাধিক সূত্র নিশ্চিত করেছে এ অ্যাকাউন্টটি হামামের। যদিও অ্যাকাউন্টটি এখন ডিলিট করে দেওয়া হয়েছে।
জানা গেছে, ওমানি এ পাইলট ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তবে ক্যাম্পাসে গিয়ে নয়, অনলাইনে পড়তেন। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টি থেকে বিমান চলাচল ব্যবস্থাপনার ওপর ডিগ্রি পান হামাম।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হামামের এক্স এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দেওয়া হয়েছে। এর আগেই তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পায় সংবাদমাধ্যমটি। সেখানে বিমানের ককপিট থেকে একটি ভিডিও থেকে ইসরায়েলি বিমানগুলোকে ভিডিও করা হয়েছে। ওই ভিডিওর শেষে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির এবং জর্ডানীয় গুপ্তচর হুমাম খলিল আবু-মুলাল-আল-বালাওইয়ের ছবি আছে বলে দাবি করেছে সিএনএন। আবু-মুলাল ২০০৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সিআইএ-এর একটি ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালিয়েছিলেন।
এছাড়া আরেকটি ভিডিও পোস্টে ইসলামের তিন পবিত্রস্থান মক্কা, মদিনা ও জেরুজালেমের এআই দিয়ে ছবি পাওয়ার দাবি করেছে সংবাদমাধ্যমটি। সেটির ব্যাকগ্রাউন্ডে একটি ইসলামিক কবিতা পড়া হচ্ছিল।
সূত্র: সিএনএন

ককপিটের ঘটনার পর ফ্লাই দুবাইয়ের ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত