ইরানের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র: আরাঘচি

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানও এই সংলাপের জন্য প্রস্তুত। পাশাপাশি দুই দেশের বিদ্যমান সংকট নিরসনে চীনের যেকোনো মধ্যস্থতা বা কূটনৈতিক সহায়তাকে তেহরান স্বাগত জানাবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৫ মে) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আবারও মার্কিনিদের কাছ থেকে বার্তা পেয়েছি যে তারা আলোচনা এবং পারস্পরিক যোগাযোগ চালিয়ে যেতে চায়।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দাবি করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সহায়তার প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে ইরানের যুদ্ধের সময় সামরিক সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
‘আমরা যেকোনো দেশের সহায়তাকে স্বাগত জানাই, বিশেষ করে চীনকে,’ যোগ করেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই চীন যদি কূটনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করতে পারে, সেটি ইসলামি প্রজাতন্ত্র ইরান স্বাগত জানাবে।’
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংঘাত অব্যাহত থাকার কোনো যৌক্তিকতা নেই। দ্রুত সমাধান খোঁজা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থেও জরুরি।
বেইজিং জানিয়েছে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত বন্ধে তারা শুরু থেকেই কাজ করছে।
এ সময় পাকিস্তানের মধ্যস্থতার কথাও উল্লেখ করেন আরাঘচি। তিনি বলেন, পাকিস্তান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় ভূমিকা পালন করছে। তবে প্রথম দফা আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
মধ্যস্থতার প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ হয়নি বলে মন্তব্য করেন আরাঘচি। এটি মূলত যুক্তরাষ্ট্রের আচরণ এবং দুই পক্ষের মধ্যে বিদ্যমান অবিশ্বাসের কারণে এখন কঠিন পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
সূত্র: রয়টার্স, আল আরাবিয়া

ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি ট্রাম্প
ইরানে সমন্বিত হামলায় আরব দেশগুলোকে উসকানি দেয় আমিরাত