ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে বিস্ফোরণ

সিটিজেন জার্নাল ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর বিস্ফোরণের তথ্য জানায় ইরানি সংবাদমাধ্যমগুলো।
তবে এ বিস্ফোরণগুলো হরমুজে ইরানি সেনাবাহিনীর কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ ওই সামুদ্রিক রুটটিতে একাধিকবার বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।
বিস্ফোরণের পর আশঙ্কা করা হয়েছিল হয়তো যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। তবে ইরানি টিভি জানিয়েছে, ওই অঞ্চলে কোনো মিসাইল হামলার ঘটনা ঘটেনি।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কেশম দ্বীপে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেটি মিসাইল হামলা সংশ্লিষ্ট কিছু নয়।
এদিকে আজ রবিবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, হরমুজে অনুমোদনহীন রুট দিয়ে পাড়ি দেওয়ার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কারে মাইনে আঘাত করেছে। এরপর সেগুলোতে আগুন ধরে যায়।
ইরানের দক্ষিণাঞ্চলে যেসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেগুলো সঙ্গে মাইনে আঘাত করা ট্যাঙ্কারগুলোর কোনো যোগসূত্র আছে কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয় ইরান। এরপর থেকে সেখান দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। সর্বশেষ তেহরান জানিয়েছে, হরমুজে তাদের নির্ধারিত রুট দিয়ে জাহাজ চালাতে হবে।
যেসব জাহাজ ইরানের নির্ধারিত রুট দিয়ে চলেনি, গত কয়েকদিনে সেগুলোর ওপর হামলা চালিয়েছে বিপ্লবী গার্ডের সেনারা।
সূত্র রয়টার্স