ট্রাম্পের দাবির পর বিশ্ববাজারে তেলের বড় দরপতন

সিটিজেন ডেস্ক

যুদ্ধ বন্ধে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের বাজারে বড় দরপতন দেখা গেছে। এশিয়ার বাজারে বুধবার (২৫ মার্চ) দিনের শুরুতেই জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে আলোচনা চলছে বলে দাবি করার পর তেলের দাম কমেছে। তবে ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছেন।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬.৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭.৫৬ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ট্রেড হওয়া তেলের দাম ৫.৫ শতাংশেরও বেশি হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮৭.২০ ডলারে পৌঁছেছে।
গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা ‘এখনই’ চলছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত পক্ষগুলো ‘চুক্তি করতে মরিয়া’।
এর আগে গত সোমবার তেহরানের একজন কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার এ দাবিকে ‘ভুয়া খবর’ বলে আখ্যায়িত করেছেন। এখনও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধ বন্ধের এ আলোচনার সঙ্গে যুক্ত রয়েছেন।
সূত্র: বিবিসি