শিরোনাম

দুপুরের মধ্যে ৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

সিটিজেন ডেস্ক
দুপুরের মধ্যে ৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস
ঝড়। ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

বুধবার (২৫ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে দুপুর ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৭টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের মধ্যে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

/জেএইচ/