৩ দেশের হাজার বর্গকিলোমিটার ভূমি দখল ইসরায়েলের

সিজেডএন ডেস্ক

গত আড়াই বছরে ফিলিস্তিনের অধিকৃত গাজা, লেবানন ও সিরিয়ায় এক হাজার বর্গ কিলোমিটারেরও বেশি ভূমি দখল করেছে ইসরায়েল। কয়েক দশকের মধ্যে সামরিকভাবে দখলকৃত ভূখণ্ডের এটিই সবচেয়ে বড় সম্প্রসারণ।
সংবাদ সংস্থা এপির সংকলিত তথ্য অনুযায়ী, ইসরায়েল বর্তমানে লেবাননে ৬০৮ বর্গ কি.মি, গাজায় ১৯৪ বর্গ কিমি এবং সিরিয়ায় ২৩৫ বর্গ কিমি ভূমি নিয়ন্ত্রণ করছে। সবমিলিয়ে দখলকৃত ভূমির পরিমাণ ১০৩৭ বর্গকিলোমিটার বা ৪০০ বর্গমাইল।
প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়তন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর দেশটির মোট ভূখণ্ডের ৫ শতাংশের সমান। এই ভূমি দখলের ফলে ৩০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েল। দীর্ঘ আড়াই বছরের অধিক সময় ধরে হামলা চালিয়ে প্রায় পুরো উপত্যকাটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এসব হামলায় গাজায় ৭৩ হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি। এর পাশাপাশি লেবানন, সিরিয়া, জর্ডান, ইয়েমেন, ইরানেও হামলা চালিয়েছে দখলদার দেশটি।
সূত্র: আল জাজিরা

লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করবে না ইসরায়েল