ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর এক সদস্যের মাথায় গুলি করা হয়েছে। দেশটির উত্তর প্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে জেরে এ ঘটনা ঘটে।
আহত ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমার। ২৬ বছর বয়সী ওই জওয়ান ছুটিতে নিজ গ্রামে পরিবারের সঙ্গে দীপাবলি উদ্যাপন করতে গিয়েছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে মাথা থেকে গুলি বের করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে সৌরভের চিকিৎসা চলছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দীপাবলির রাতে সৌরভ তোমর তার দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাড়ির বাইরে বাজি ফাটাচ্ছিলেন। এ সময় ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণ নামে দুই গ্রামবাসীর সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে এবং ধীরাজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালান। সেই গুলির একটি প্রথমে দেওয়ালে এবং পরবর্তীতে সৌরভের কানের ঠিক পেছনে মাথায় আঘাত করে।
গুলিবিদ্ধ হয়ে সৌরভ মাটিতে লুটিয়ে পড়েন। একই সময়ে ধীরাজের ভাই লাঠি নিয়ে এসে বিনীতের ওপর হামলা চালান। পাল্টাপাল্টি মারামারিতে মিন্টুকে লাঠি দিয়ে আঘাত করেন। এই সংঘর্ষের পর আতঙ্কিত জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। এই ফাঁকে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, তারা সবাই আগে থেকে একে অপরকে চিনতো। তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। তবে প্রায় দুই মাস আগে তাদের মধ্যে একবার ছোটখাটো বিরোধের সৃষ্টি হয়েছিল।
২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া সৌরভ বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট রাষ্ট্রপতির দেহরক্ষী হিসেবে রাষ্ট্রপতির ভবনে কর্মরত আছেন। পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করতে তিনি ছুটিতে গ্রামে ফিরেছিলেন।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে বারৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরবর্তীতে তাকে মিরাট মেডিকেল কলেজ এবং পরে অবস্থার অবনতি হলে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর আহত সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে কল করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
সৌরভের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি

হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্নে যা জানালো ভারত
ভারতের মণিপুরে আবারও ভয়াবহ সংঘাত, নিহত ৫