কলকাতায় উড্ডয়নের আগে বিমান ছিনতাইয়ের হুমকি, নামানো হলো যাত্রীদের

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে উড্ডয়নের ঠিক আগে ছিনতাইয়ের হুমকি পাওয়া গেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে ওই হুমকির খবর পাওয়ার পর কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে বিমানটি রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নেয়া হয়েছে। যাত্রীদেরও বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটটির। উড্ডয়নের ঠিক আগে বিমানটির শৌচাগারের আয়নার ওপর বিমান ছিনতাই সংক্রান্ত একটি হুমকি বার্তা লেখা পাওয়া যায়। বিষয়টি জানার পর পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) সতর্কবার্তা পাঠান।
এরপর দ্রুত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নির্ধারিত আইসোলেশন বে-তে নেওয়া হয়। যাত্রীদেরও বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বিমানবন্দরের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা বিমানবন্দরে পৌঁছান। তারা নিবিড় তল্লাশি অভিযান শুরু করে। কোনো সন্দেহজনক বস্তুর উপস্থিতি শনাক্ত করার জন্য বিমানটির প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।
নিরাপত্তা পরীক্ষা শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বিমানটির উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
ঘটনার পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে হুমকির উৎস এবং চিরকুটটি কে বা কারা বিমানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
সূত্র: এনডিটিভি

বিমানে বিনিয়োগে আগ্রহী হাইবেরি গ্রুপ