পদ্মার এক ইলিশ সাড়ে ১৪ হাজারে বিক্রি

পদ্মার এক ইলিশ সাড়ে ১৪ হাজারে বিক্রি
রাজবাড়ী সংবাদদাতা

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো ২ কেজি ২০০ গ্রামের এক বিশাল ইলিশ। ঘাটে মাছটি ঘিরে তৈরি হয় উৎসুক মানুষের ভিড়। পরে স্থানীয় আড়তে নিলামে বিক্রি হয় মাছটি। এরপর অনলাইনে কক্সবাজারের সেন্ট মার্টিনের এক ব্যবসায়ীর কাছে সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি হয় ইলিশটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জেলে হারুন অর রশিদ পদ্মা নদী থেকে ইলিশটি ধরে ঘাটে নিয়ে আসেন। দীর্ঘদিন পর এত বড় আকারের ইলিশ দেখতে পেয়ে স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়।
পরে দৌলতদিয়া ঘাটের দেলোয়ারের মাছের আড়তে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি করা হয়। এ সময় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ৬ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৮০ টাকায় ইলিশটি কিনে নেন। পরবর্তীতে মাছটি বিক্রির জন্য অনলাইন যোগাযোগমাধ্যম, ভিডিও কল ও মুঠোফোনের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে কক্সবাজারের সেন্ট মার্টিনের এক ব্যবসায়ী মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করলে, ৬ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৫২০ টাকায় তার কাছে মাছটি বিক্রি করা হয়।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, বর্তমানে বড় আকারের পদ্মার ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। অনলাইন যোগাযোগমাধ্যমের কল্যাণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতার কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এতে মাছের বাজার সম্প্রসারণের পাশাপাশি ব্যবসায়ীরাও ভালো দাম পাচ্ছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর ইলিশের স্বাদ ও গুণগত মানের জন্য দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকারের ইলিশ সাধারণত ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। এতে নদীতে ইলিশের উৎপাদন আরো বাড়বে এবং তারা আর্থিকভাবেও লাভবান হবেন।

নিখোঁজ বাবার সন্ধান পেতে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি