তুরস্কে যেসব বিশ্বনেতার সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

সিটিজেন জার্নাল ডেস্ক

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর দুই মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও বৈঠকে বসছেন তারা। তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। আগামী ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠকে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
তুরস্ক সফরে বাংলাদেশের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক ইস্যু বিশেষ করে ড্রোন কারখানা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে কি না এমন প্রশ্নে নোমান বলেন, এগুলো সামরিক সহযোগিতার অংশ। তবে বগুড়ায় ড্রোন কারখানা বা নির্দিষ্ট কোনো অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত বিষয়ে এখনই সুনির্দিষ্ট কিছু চূড়ান্ত হয়নি। এগুলো পরে নির্ধারিত হবে।
সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিশ্চিত করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছেবলে জানান পররাষ্ট্রসচিব।
এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
সফর শেষে আগামী শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

তুরস্কের পথে প্রধানমন্ত্রী
তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৭