সংঘর্ষ-গুলি ও অগ্নিসংযোগে উত্তপ্ত মণিপুর, নিহত ৫

সিজেডএন ডেস্ক

ভারতের মণিপুরের রাজ্যের কামজং ও উখরুল জেলায় নতুন করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শনিবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের রাজ্যের কামজং জেলার চাসাদ ও আশপাশের এলাকায় সশস্ত্র সংঘর্ষের ঘটনায় কুকি-জো সম্প্রদায়ের নগামমিনলেন হাওকিপ নামের এক যুবক ও ডমখোনেই তৌথাং নামের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ভারত-মিয়ানমার সীমান্তবর্তী নিংচৌ গ্রামে গুলিতে দুই নাগা গ্রামবাসী নিহত হয়েছেন। অন্যদিকে পাহাড়ি জেলা উখরুলের টিএম কাসোমের ইয়াওলেন এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হলে সন্দীপ রাই নামের এক ব্যক্তি নিহত হন।
এতে বলা হয়েছে, সংঘর্ষের পাশাপাশি কামজং জেলার চাসাদ ও আশপাশের এলাকায় একাধিক বাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্তত ১০টি বাড়ি ও ২০টি দোকানে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধারাবাহিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চাসাদ পুলিশ গেট জংশনের আশপাশে নিষেধাজ্ঞা জারি করেছে কামজং জেলা প্রশাসন । ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারায় জারি করা নির্দেশনায় নির্দিষ্ট এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত এবং অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এদিকে, ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রতিবাদে কাংপোকপি জেলায় ২৪ ঘণ্টার জন্য অবরোধের ডাক দিয়েছে কুকি সংগঠন কমিটি অন ট্রাইবাল ইউনিটি (কোটিইউ)। তবে জরুরি চিকিৎসাসেবাকে এই আওতামুক্ত রাখা হয়েছে।

আটকের পর ১০ ঘণ্টা খোঁজ নেই ককরোচদের তিন নেতার