আগামী বছর কত হতে পারে স্বর্ণের দাম, মিলল পূর্বাভাস

সিটিজেন জার্নাল ডেস্ক

চলতি বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় ওঠার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৯৪ ডলার ছাড়িয়েছিল। সেখান থেকে কমতে কমতে গত ২০ নভেম্বর দাম নেমে আসে ৩ হাজার ৫৮৫ ডলারে। অর্থাৎ বছরের সর্বোচ্চ দামের তুলনায় স্বর্ণের দর কমেছে প্রায় ৩৬ শতাংশ।
স্বর্ণের এই দরপতনের মধ্যে ২০২৭ সালের জন্য নতুন পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটির ধারণা, আগামী বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে। যদিও এর আগে প্রতিষ্ঠানটি ২০২৭ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম ৪ হাজার ৮০০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।
প্রশ্ন উঠেছে, স্বর্ণের দামে বড় পতনের পর এখনই কি বিনিয়োগের উপযুক্ত সময়, নাকি সামনে আরও কমতে পারে দাম?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২০ নভেম্বর শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৫ ডলার ৯২ সেন্টে নেমে আসে। দিনের লেনদেনে একপর্যায়ে দাম ৩ হাজার ৫১৩ ডলার ৫৪ সেন্টে নেমেছিল। ওই সপ্তাহে সব মিলিয়ে স্বর্ণের দাম কমেছিল প্রায় ৮ শতাংশ। আট মাসের মধ্যে এটিই ছিল এক সপ্তাহে সবচেয়ে বড় দরপতন।
এর আগে জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্টে উঠেছিল। ফলে নভেম্বরের দর অনুযায়ী, বছরের সর্বোচ্চ অবস্থান থেকে স্বর্ণের দাম প্রায় ৩৫ দশমিক ৯ শতাংশ কমে যায়। গত বছরের সেপ্টেম্বরের পর ওই সময় স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
কেন কমছে স্বর্ণের দাম
স্বর্ণের দরপতনের পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বাজার বিশ্লেষকেরা। এর মধ্যে রয়েছে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং দেশটির সরকারি বন্ডের সুদহার বৃদ্ধি।
স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে বন্ডসহ সুদ পাওয়া যায় এমন সম্পদের আকর্ষণ বেড়ে যায়। এতে স্বর্ণের চাহিদা কমতে পারে।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ডলারে নির্ধারিত হয়। ডলারের মূল্য বাড়লে অন্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। এটিও চাহিদা কমার অন্যতম কারণ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ নভেম্বর বাজারে ডিসেম্বরের ফেড বৈঠকে ২৫ ভিত্তি পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৯৯ শতাংশ হিসেবে বিবেচিত হচ্ছিল।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কোম্পানির শেয়ারে দরপতনও স্বর্ণের বাজারে প্রভাব ফেলেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ারবাজারের লোকসান সামাল দিতে কিছু বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করেছেন।
২০২৭ সালের জন্য গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস
স্বর্ণের দামে বড় পতন হলেও দীর্ঘ মেয়াদে এই মূল্যবান ধাতু নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটি ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। আগে এই লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৮০০ ডলার।
প্রতিষ্ঠানটির নতুন পূর্বাভাসে স্বল্প মেয়াদে স্বর্ণের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা প্রতিফলিত হয়েছে। গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদদের ধারণা, ফেডারেল রিজার্ভ ২০২৬ সালের ডিসেম্বরে ২৫ ভিত্তি পয়েন্ট এবং ২০২৭ সালের মার্চে আরও ২৫ ভিত্তি পয়েন্ট সুদের হার বাড়াতে পারে।
তবে ২০২৭ সালের ডিসেম্বরে ফেড সুদের হার কমানো শুরু করলে ব্যক্তিগত বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা আবার বাড়তে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা অব্যাহত থাকাও দীর্ঘ মেয়াদে দাম বাড়ার পক্ষে সহায়ক হতে পারে। বিশেষ করে চীনের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার বিষয়টি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় ব্যাংক ও ইটিএফে বাড়ছে স্বর্ণের চাহিদা
বিশ্ব স্বর্ণ কাউন্সিলের (ডব্লিউজিসি) হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক মোট ৬৭৫ টন স্বর্ণ কিনেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ ৬ শতাংশ বেশি।
শুধু তৃতীয় প্রান্তিকেই কেন্দ্রীয় ব্যাংকগুলো ৩২১ টন স্বর্ণ কিনেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি।
অন্যদিকে স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগও বেড়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে এসব তহবিলে ২১১ টন স্বর্ণের সমপরিমাণ বিনিয়োগ এসেছে। এতে ইটিএফে স্বর্ণের মোট মজুত বেড়ে রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে দাঁড়িয়েছে।
তবে বার ও কয়েন আকারে স্বর্ণ কেনার প্রবণতা কমেছে। তৃতীয় প্রান্তিকে এ ধরনের স্বর্ণের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমে ২৬৮ টনে নেমেছে। অর্থাৎ বড় বিনিয়োগকারীদের মধ্যে চাহিদা থাকলেও সাধারণ ক্রেতারা দাম কোন দিকে যায়, তা পর্যবেক্ষণ করছেন।
তবে সাম্প্রতিক দরপতনের সুযোগে ভারত ও চীনে ভৌত স্বর্ণ কেনার চাহিদা বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে কম দামে স্বর্ণ কেনার প্রবণতা দেখা গেছে দেশ দুটিতে।
এখনই কি স্বর্ণ কেনার সময়?
বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম কমে যাওয়ায় দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের কাছে নতুন করে কেনার সুযোগ তৈরি হতে পারে। গোল্ডম্যান স্যাকসের ৪ হাজার ৬৫০ ডলারের পূর্বাভাসও ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়।
কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা অব্যাহত থাকা এবং ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার কমাতে শুরু করলে স্বর্ণের বাজার ঘুরে দাঁড়াতে পারে। ইটিএফে বিনিয়োগের প্রবাহও এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তবে দাম কমেছে বলেই স্বর্ণ এখনই সস্তা বা লাভজনক বিনিয়োগ—এমন নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়লে ডলার ও বন্ডের সুদহার শক্তিশালী থাকতে পারে। এতে স্বর্ণের দাম আরও কমার ঝুঁকি রয়েছে। বাজারে অস্থিরতা বাড়লে বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রির প্রবণতাও বাড়তে পারে।
সূত্র: রয়টার্স, গোল্ডম্যান স্যাকস ও ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
/এবি/

স্বর্ণের পুরনো গয়না কখন বিক্রি করা ভালো
সোনায় বিনিয়োগের সঠিক সময় কখন