জাতীয় স্টেডিয়ামে হবে ক্রীড়া ইতিহাসের জাদুঘর

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
জাতীয় স্টেডিয়ামে হবে ক্রীড়া ইতিহাসের জাদুঘর
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ঢাকার জাতীয় স্টেডিয়ামকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পুরোনো জৌলুস ফিরিয়ে আনার পাশাপাশি স্টেডিয়ামটিকে দেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম স্মৃতিচিহ্ন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই মহাপরিকল্পনায় প্রাধান্য পাচ্ছে দেশের ক্রীড়া ইতিহাসের সোনালী অধ্যায়গুলো। বিশেষ করে স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক অবদান, ক্রিকেটে আইসিসি ট্রফি জয়ের স্মৃতি এবং বরেণ্য ক্রীড়াবিদদের কীর্তি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

ফলে জাতীয় স্টেডিয়াম কেবল একটি খেলার মাঠ হিসেবে সীমাবদ্ধ থাকবে না; ক্রীড়াপ্রেমীদের জন্য ইতিহাসের এক জীবন্ত দলিল।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মতবিনিময় সভায় স্টেডিয়াম ও এর আশপাশের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দীর্ঘদিনের ফুটপাত দখল, অবৈধ দোকানপাট, মাদক কারবার এবং ছিনতাইয়ের মতো নানা অনিয়মে এলাকাটির স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। এই অচলাবস্থা কাটাতে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট মহলের আশা, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে জাতীয় স্টেডিয়াম যেমন তার হারানো গৌরব ফিরে পাবে।

/টিই/