৯৯ বছর বয়সে বিমানের ডানায় ভর দিয়ে আকাশে, বিশ্ব রেকর্ড বৃদ্ধার

সিজেডএন ডেস্ক

মনের জোরের কাছে বয়স যে শুধুই একটি সংখ্যা, তা নতুন করে দেখিয়ে দিলেন ৯৯ বছরের প্রবীণ নারী হেলগা ডাফি। অতুলনীয় সাহসের পরিচয় দিয়ে উড়ন্ত বিমানের ডানায় দাঁড়িয়ে সম্পন্ন করেছেন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ‘উইং ওয়াকিং’। এর মাধ্যমেই যুক্তরাজ্যের এ বাসিন্দা বিশ্বের সবচেয়ে বয়স্ক ‘উইং ওয়াকার’ হিসেবে নিজের নাম লেখালেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারের রেনকম্ব এয়ারফিল্ডে এ ঘটনাটি ঘটে। ছোট একটি বাইপ্লেন বিমানের ওপরের ডানায় শক্ত করে বাঁধা অবস্থায় আকাশে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাকে হেলগা বর্ণনা করেছেন ‘অদ্ভুত কিন্তু রোমাঞ্চকর’ হিসেবে। তিনি জানান, এ যাত্রায় তার মনে বিন্দুমাত্র ভয় ছিল না, বরং তিনি পুরো বিষয়টি খুব উপভোগ করেছেন।
প্রবীণ এ নারীর এ অর্জনের গল্পটি বেশ কৌতূহল উদ্দীপক। গিনেস নিউজে ৯৭ বছর বয়সি বেটি ব্রমজকে বিমানে দাঁড়িয়ে উড়তে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন হেলগা। তখনই মনে মনে সিদ্ধান্ত নেন নতুন ইতিহাস গড়ার।
সাত ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় হেলগা। তার বিশ্বাস, ওপার থেকে তার প্রয়াত বাবা নিশ্চয়ই প্রথম সন্তানের এমন কীর্তিতে ভীষণ গর্ব বোধ করছেন। সফলভাবে বিমানটি মাটিতে নামার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তার হাতে রেকর্ড গড়ার সনদটি তুলে দেন।
হেলগা এর মাধ্যমে ‘উইল্টশায়ার অ্যান্ড বাথ এয়ার অ্যাম্বুলেন্স’ চ্যারিটির জন্য ১ হাজার ৩০০ পাউন্ডেরও বেশি অনুদান সংগ্রহ করেছেন। এমন সাহসী পদক্ষেপ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তার স্বজনরা। তার দুই ভাগ্নি জ্যাকি রোজ ও জুলি প্রিস জানান, ৯৯ বছর বয়সেও তাদের খালা দেখিয়েছেন তিনি কতটা অদম্য ও আত্মনির্ভরশীল।
অন্যদিকে, রেকর্ড হাতছাড়া হলেও হেলগাকে শুভেচ্ছা জানিয়েছেন ৯৭ বছর বয়সি সাবেক রেকর্ডধারী বেটি ব্রমজ। তিনি বলেছেন, ১০০ বছর বয়সে আবার বিমানে উঠবেন এবং হেলগার রেকর্ড ভেঙে নিজের মুকুট পুনরুদ্ধার করবেন। জীবনসায়াহ্নে এসে বয়সের সব বাধা ভেঙে আকাশ ছোঁয়ার এ ঘটনা এখন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা জোগাচ্ছে।
সূত্র: বিবিসি