ইকুয়েডরে গির্জায় প্রার্থনা চলাকালীন ক্রুশ ধসে পাদ্রীর মৃত্যু

সিজেডএন ডেস্ক

ইকুয়েডরের গুয়াকিল শহরের আওয়ার লেডি অফ পারপেচুয়াল হেল্প গির্জায় প্রার্থনা চলাকালীন ক্রুশ ধসে এক ধর্মযাজকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারও করা হচ্ছিল।
প্রার্থনা শুরু হওয়ার প্রায় ২৭ মিনিটের মাথায় দুর্ঘটনাটি ঘটে। ধর্মযাজক ফাদার প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি যখন ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই দেয়ালে ঝোলানো বিশালাকার ও ভারী কাঠের ক্রুশবিদ্ধ যিশুর মূর্তিটি তার ওপরে পড়ে।
ক্রুশটি ধসে পড়ার সঙ্গে সঙ্গেই স্তম্ভিত হয়ে পড়েন উপস্থিত উপাসকরা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, উপস্থিত সবাই এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েন।
পরবর্তীতে গুয়াকিলের আর্চডায়োসিস থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সানচেজ মোলিনারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তারা গভীর শোক প্রকাশ করে নিহত যাজকের পরিবার, বন্ধুবান্ধব এবং রিডেম্পটোরিস্ট ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানান।
সানচেজ মোলিনারি ওই গির্জার মূল ধর্মযাজক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি ছিলেন ‘কংগ্রেগেশন অফ দ্য মোস্ট হোলি রিডিমার’-এর একজন অন্যতম সদস্য। বিশাল কাঠের ক্রুশটি কীভাবে হঠাৎ খসে পড়ল, তা এখনো স্পষ্ট নয়। এর পেছনে দেয়াল বা ভবনের কোনো কাঠামোগত দুর্বলতা ছিল নাকি যে জিনিস দিয়ে ক্রুশটি ঝুলিয়ে রাখা হয়েছিল তাতে ত্রুটি ছিল- সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। ফাদার মোলিনারি আঘাত লাগার পর ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন নাকি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে, সে তথ্যও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
সূত্র: গালফ নিউজ

পাকিস্তানে ২০০ বছরের পুরোনো রামলীলা মন্দির বন্ধ ঘোষণা