একদিনে সমুদ্রপথে স্পেন পৌঁছালেন রেকর্ড ১৫০০ অভিবাসী

সিটিজেন জার্নাল ডেস্ক

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনেই প্রায় ১ হাজার ৫০০ অভিবাসী এসে পৌঁছেছেন। ২০২০ সালের পর একদিনে দ্বীপপুঞ্জটিতে সর্বোচ্চ অভিবাসী আগমনের ঘটনা এটি। সামুদ্রিক উদ্ধার পরিষেবার বরাতে রবিবার (১৫ নভেম্বর) সংবাদ সংস্থা ইএফই এ তথ্য জানিয়েছে।
স্প্যানিশ কোস্টগার্ড শনিবার (১৪ নভেম্বর) ১৪টি নৌকা থেকে মোট ১ হাজার ৪৮৮ জনকে উদ্ধার করে। অক্টোবর থেকেই পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে স্প্যানিশ দ্বীপপুঞ্জটিতে অভিবাসীদের ঢল অব্যাহত রয়েছে। সামুদ্রিক উদ্ধার পরিষেবা জানিয়েছে, এর আগে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৪৬১ জনকে উদ্ধারের রেকর্ড হয়েছিল ২০২০ সালের ৭ নভেম্বর। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে সামগ্রিকভাবে অভিবাসী আসার হার কিছুটা কমলেও, গত এক মাসে হঠাৎ করেই এ সংখ্যা তীব্রভাবে বেড়ে গেছে। সরকারি হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অভিবাসী আসার হার গত বছরের চেয়ে ৫.৫ শতাংশ কম ছিল। কিন্তু সাম্প্রতিক এ ঢল ক্যানারি দ্বীপপুঞ্জের বিশেষ করে ছোট ও কম জনবহুল দ্বীপগুলোর অভ্যর্থনা কেন্দ্র এবং জরুরি পরিষেবাগুলোর ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছে।
শনিবার উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে একটি নৌকাতেই ছিলেন ২৪০ জন, তাদের মধ্যে ১২ জন নারী ও ৩৬ শিশু ছিল। তাদের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম ছোট দ্বীপ এল হিয়েরোতে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার আসা ১৪টি নৌকার মধ্যে ১২টিই ভিড়েছে এল হিয়েরো দ্বীপে। এ ছাড়া গ্রান কানারিয়া ও তেনেরিফেতে একটি করে নৌকা পৌঁছেছে। উদ্ধার হওয়া মানুষদের বেশিরভাগই সেনেগাল, গাম্বিয়া এবং গিনি কোনাক্রির বাসিন্দা।
পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন পথ হিসেবে পরিচিত। উত্তাল সমুদ্র, প্রবল স্রোত আর দীর্ঘ পথের ঝুঁকি জেনেও প্রতি বছর হাজার হাজার মানুষ স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করেন। সাধারণত শরৎকালে এ রুটের সমুদ্র কিছুটা শান্ত থাকে এবং আবহাওয়া পারাপারের অনুকূলে থাকায় বছরের এ সময়টাতে অভিবাসীদের আসার প্রবণতা অনেকটাই বেড়ে যায়।
সূত্র: রয়টার্স

‘মিনিস্টার অব ডেথ’ স্লোগানে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন