ইউক্রেনকে সহায়তার কারণে ক্ষতিগ্রস্ত মার্কিন বাহিনী: পেন্টাগন

সিটিজেন জার্নাল ডেস্ক

ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর নিজস্ব রসদ কমে যাচ্ছে এবং তাদের যুদ্ধ প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন।
নভেম্বরে মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক প্রতিবেদনে পেন্টাগনের নজরদারি সংস্থাটি জানায়, ২০২৫ ও ২০২৬ অর্থবছরে ইউক্রেনের জন্য আলাদা কোনো তহবিল বরাদ্দ না থাকায় ইউএস আর্মি ইউরোপ অ্যান্ড আফ্রিকা (USAREUR-AF) নিজেদের বাহিনী ও নিয়মিত অভিযান থেকে অর্থ ও সরঞ্জাম সরিয়ে কিয়েভের পেছনে খরচ করতে বাধ্য হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সম্পদের ঘাটতি ইউএসএআরইইউআর-এএফ-এর সামগ্রিক প্রস্তুতি, প্রশিক্ষণের কার্যকারিতা এবং অভিযান পরিকল্পনা অনুশীলনের সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে মার্কিন সেনাদের মোতায়েন এবং অতি প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ কেনার টাকা খরচ হচ্ছে ইউক্রেন-সংক্রান্ত অভিযানে। এমনকি কিছু মার্কিন ইউনিট তাদের ব্যবহৃত খুচরা যন্ত্রাংশের বকেয়া বিল পরিশোধ না করেই নিজ ঘাঁটিতে ফিরে এসেছে। এর আগে জানুয়ারি-মার্চ মাসের এক প্রতিবেদনেও দেখা গিয়েছিল, ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে মার্কিন কমান্ডকে অন্যান্য খাত থেকে ৩৬৪.৬ মিলিয়ন ডলার সরিয়ে নিতে হয়েছিল।
২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১৯৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যার বড় অংশই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের। সেপ্টেম্বরের শেষ নাগাদ এর মধ্যে প্রায় ৬৫ বিলিয়ন ডলার অবশিষ্ট থাকলেও ৬০.৭১ বিলিয়ন ডলার ইতোমধ্যেই বিভিন্ন চুক্তিতে আটকে থাকায় ট্রাম্প প্রশাসনের পক্ষে তা বন্ধ করা কঠিন। এদিকে ইউক্রেনকে অস্ত্র দিতে গিয়ে নিজেদের সামরিক ভান্ডারের ঘাটতি পূরণ করতে পেন্টাগনের এখন আরও ৩৮.৬ বিলিয়ন ডলার প্রয়োজন। গত বছরের এক নিরীক্ষায় তহবিল পুনর্বণ্টনের ক্ষেত্রে ৫.৭ বিলিয়ন ডলারের হিসাব ও নথিপত্রে ঘাটতির তথ্যও সামনে এসেছিল।
বর্তমানে ট্রাম্প প্রশাসন সরাসরি অনুদানের বদলে ন্যাটো-সমন্বিত 'পিইউআরএল' (PURL) ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রির পথে হাঁটছে, যার খরচ জোগাচ্ছে ইউরোপীয় দেশগুলো। তবে বাইডেন আমলের প্রতিশ্রুতি বাতিল না করলেও, অর্থবছরের শেষ সপ্তাহ পর্যন্ত ইউক্রেনের জন্য একটি পৃথক ৪০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ আটকে রাখার অভিযোগ তুলেছেন মার্কিন আইনপ্রণেতাদের একটি গোষ্ঠী।
সূত্র: আরটি