৭০ তরুণীকে যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

সিটিজেন জার্নাল ডেস্ক

অনলাইনে অন্তত ৭০ জন কিশোরী ও তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে যৌনকর্মে বাধ্য করার দায়ে যুক্তরাজ্যে এক ভারতীয় ছাত্রকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত বিলাল কাজী (২৭) যুক্তরাজ্যের চেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বার্মিংহামের বাসিন্দা। শিশু যৌন নির্যাতনের ৩৭টি অভিযোগে দোষ স্বীকার করার পর শুক্রবার (১৩ নভেম্বর) চেস্টার ক্রাউন কোর্ট তাকে এ সাজা দেন।
আদালত সূত্র জানায়, বিলাল কাজীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ১৩ বছরের কম বয়সী শিশুসহ ২৪ জনকে যৌনকর্মে বাধ্য করা, ছয়টি ব্ল্যাকমেল এবং শিশুদের অশ্লীল ছবি তৈরির তিনটি অভিযোগ রয়েছে।
তদন্তে উঠে এসেছে, বিলাল স্ন্যাপচ্যাট, রোবলক্স ও উইঙ্কের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এবং গেমিং প্ল্যাটফর্মগুলোতে ‘রিস’ নামের এক শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোরের ছদ্মবেশে থাকতেন। অন্য এক অচেনা কিশোরের ছবি ব্যবহার করে তিনি ১০ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। অল্প সময়ের মধ্যেই তিনি কিশোরীদের এমনভাবে প্ররোচিত করতেন যে, তারা ভাবত বিলালের সঙ্গে তাদের সত্যিকারের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে।
ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের পর শুরু হতো আসল খেলা। বিলাল তাদের কাছে আপত্তিকর ও স্পষ্ট যৌনকর্মের ছবি এবং ভিডিও চাইতে শুরু করতেন। কেউ রাজি না হলে বা পিছিয়ে আসতে চাইলে, আগে পাঠানো ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদের ব্ল্যাকমেইল করা হতো।
২০২১ সালের নভেম্বরে এক ভুক্তভোগী কিশোরী পুলিশের দ্বারস্থ হলে এ চক্রের বিষয়টি সামনে আসে। ওই কিশোরীর বয়স যখন মাত্র ১৩ বছর, তখন স্ন্যাপচ্যাটে বিলালের সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে বিলাল তার কাছে নগ্ন ছবি ও ভিডিও দাবি করেন। অভিযোগের পর তদন্ত শুরু হলে বিলাল যুক্তরাজ্য ছেড়ে পালিয়ে যান। তবে ২০২৩ সালের জুলাই মাসে তিনি আবার যুক্তরাজ্যে ফিরলে হিথ্রো বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার ব্যবহৃত ডিভাইসগুলোতে তল্লাশি চালিয়ে ৯০০টিরও বেশি অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করে পুলিশ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কাগজে-কলমে দারিদ্র্য জয় ভারতের কিন্তু বাস্তবতা ভিন্ন