যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব রাশিয়া-ইউক্রেনের জন্য কতটা কার্যকর

সিটিজেন জার্নাল

প্রায় ৫ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) সদস্যপদ দেওয়ার নতুন এক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে কিয়েভের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে পারে, তবে তার জন্য দিতে হবে চড়া মূল্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইঙ্গিত দিয়েছে, ন্যাটোতে যোগ দিতে হলে ইউক্রেনকে পূর্বাঞ্চলের পুরো দোনবাস এলাকা ছেড়ে দেওয়ার শর্তে রাজি হতে হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যুদ্ধ থামানোর অন্যতম প্রধান শর্ত হিসেবে এ অঞ্চলটি দাবি করে আসছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনার সর্বশেষ পর্বে ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার তাকে এ প্রস্তাবের কথা জানান। বৈঠকের পর কুশনার ও উইটকফ বৃহস্পতিবার (১২ নভেম্বর) মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেন। এরপর শুক্রবার (১৩ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউরোপীয় নেতাদের বৈঠকের আগে জেলেনস্কিকে মস্কোর মনোভাব সম্পর্কে অবহিত করেন তারা।
মার্কিন প্রস্তাবে কী আছে
শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি জানান, কুশনার ও উইটকফ তাকে প্রস্তাব দিয়েছেন ইউক্রেন যদি পূর্বাঞ্চলের দোনবাসের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, তবে দেশটিকে ন্যাটোর সদস্য করা হতে পারে। জেলেনস্কির ভাষায়, মার্কিনিরা একটি প্রশ্ন তুলেছিল: যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয় তাহলে কী হবে? ইউক্রেন কি দোনবাস থেকে সরে আসবে?
তিনি মনে করেন, ন্যাটো আবার আলোচ্যসূচিতে ফিরে এসেছে, কারণ ইউরোপীয় নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণ করতে যাওয়া ইউক্রেন-রাশিয়া অত্যন্ত কঠিন আলোচনার এটি একটি বড় অংশ। অন্যদিকে পুতিন বরাবরই ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধী এবং রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলো থেকে জোটের সৈন্য সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছেন। জেলেনস্কি সতর্ক করে বলেন, এটি বিপজ্জনক, কারণ আমার মতে, ঠিক এই ধরনের ঘটনাই যুদ্ধ বা সংঘাতের সূত্রপাত ঘটায়। তার মতে, ইউরোপের প্রকৃত নিরাপত্তা মানে ইইউ এবং ন্যাটো। এটুকুই। ইউরোপে অন্য কোনো নিরাপত্তা নেই।
যুক্তরাষ্ট্রের জার্মান মার্শাল ফান্ডের বিশিষ্ট ফেলো ইয়ান লেসার বলেন, এ প্রস্তাবটি যদি সত্যি হয়ে থাকে, তবে তা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ যুদ্ধ থামাতে ইউক্রেনকে যে ভূখণ্ড ছাড় দিতে হবে- ওয়াশিংটনের প্রশাসনিক মহলে দীর্ঘদিন ধরে চলা এ ভাবনারই সরাসরি প্রতিফলন এটি। তবে তিনি সংশয় প্রকাশ করে বলেন, ন্যাটোর বিষয়টি খুবই সন্দেহজনক বলে মনে হচ্ছে। নিঃসন্দেহে এটি ইউক্রেনের কাছে আকর্ষণীয়, কিন্তু মস্কো এতে রাজি হবে, তা ভাবা কঠিন। এবং ন্যাটোর কিছু সদস্যও এ বিষয়ে সন্দিহান থাকবে।”

ইউক্রেনের জন্য প্রস্তাবটির তাৎপর্য
রাশিয়ার পূর্ণাঙ্গ হামলা শুরুর পর থেকেই ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার জন্য জোর তদবির চালিয়ে আসছে, তবে যুদ্ধ চলাকালীন দেশটিকে জোটে নেওয়া নিয়ে ন্যাটো সদস্যদের মধ্যে মতভেদ রয়েছে। লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মতো দেশগুলো ইউক্রেনের সদস্যপদের পক্ষে বেশি আগ্রহী হলেও, অন্য কয়েকটি দেশ ইউক্রেনের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সদস্যপদের আগে যুদ্ধ শেষ করার শর্ত দিয়েছে।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে শীতল অবস্থান নেয় যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প প্রকাশ্যেই ইউক্রেনকে এ আশা ছেড়ে দিতে বলেছিলেন। তবে উইটকফ ও কুশনারের নতুন একটি প্রস্তাবে ন্যাটো সদস্যপদের বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার আপসের কথা বলা হয়েছে, যা কিয়েভের জন্য মেনে নেওয়া কঠিন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ তার এক ইঞ্চি জমিও ছাড়বে না। তবে তিনি শর্তসাপেক্ষে একটি পথ খোলা রেখেছেন। জেলেনস্কির মতে, শান্তি চুক্তিতে যদি ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, শক্তিশালী সেনাবাহিনী রাখার অধিকার এবং দেশ পুনর্গঠনের তহবিল নিশ্চিত করা হয়, তবে ন্যাটো সদস্যপদের বিনিময়ে ভূখণ্ড ছাড়ার বিষয়ে তিনি দেশে একটি জাতীয় গণভোটের আয়োজন করবেন।
এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী ফেদারস্টোন মনে করেন, দীর্ঘ লড়াইয়ের পর ইউক্রেন ভূখণ্ড না ছাড়ার অবস্থানে অনড় রয়েছে এবং ট্রাম্প প্রশাসনের প্রস্তাবটি মূলত অচলাবস্থা কাটাতে ইউক্রেনের অবস্থান যাচাই করার একটি প্রচেষ্টা। তার মতে, ন্যাটো সদস্যপদ ইউক্রেনকে যে নিরাপত্তা দেবে তা দেশটি স্বাগত জানালেও, এর বিনিময়ে ভূখণ্ড ও সার্বভৌমত্বের বিরাট ত্যাগ স্বীকার করতে হবে। ফেদারস্টোন আরও উল্লেখ করেন, ন্যাটোর প্রতিশ্রুতির ওপর ট্রাম্পের দীর্ঘদিনের প্রশ্ন তোলার পর, ইউক্রেন যদি এ ধরনের কোনো প্রস্তাব বিবেচনা করে তবে তাদের প্রতিরক্ষার বিষয়ে একটি জোরালো অঙ্গীকারপত্রের প্রয়োজন হবে।

প্রস্তাবটি রাশিয়ার জন্য কী অর্থ বহন করে
ওয়াশিংটনের এ প্রস্তাবের বিষয়ে ক্রেমলিন এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে মস্কো বরাবরই বলে আসছে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ তাদের জন্য একটি ‘রেড লাইন’ এবং জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পেছনে পুতিন এটিকেই অন্যতম প্রধান কারণ হিসেবে দেখিয়েছিলেন।
পুতিনের সঙ্গে কুশনার ও উইটকফের বৈঠকের পরও ক্রেমলিনের কঠোর অবস্থানে নমনীয় হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। মস্কোর দাবি, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন পুরোপুরি ত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ ও নিরস্ত্র রাষ্ট্র হিসেবে থাকতে হবে। ইউক্রেনের মাটিতে কোনো পশ্চিমা সৈন্য বা শান্তিরক্ষী মোতায়েনেরও ঘোর বিরোধী রাশিয়া।
এর পাশাপাশি রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া ও খেরসন প্রদেশের অংশবিশেষ এবং পুরো দোনবাস অঞ্চলের ওপর ইউক্রেনকে সার্বভৌমত্ব ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে মস্কো। নতুন মার্কিন প্রস্তাবে ইউক্রেনকে যেমন জমি ছাড়তে বলা হয়েছে, তেমনি রাশিয়াকেও বলা হয়েছে দোনবাস পাওয়ার বিনিময়ে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতা থেকে সরে আসতে।

দোনবাস অঞ্চলটি কেন গুরুত্বপূর্ণ
পূর্ব ইউক্রেনের এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে দেশটির প্রধান শিল্পাঞ্চল এবং অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এখানকার অধিকাংশ মানুষ জাতিগতভাবে ইউক্রেনীয় হলেও উল্লেখযোগ্য সংখ্যক রাশিয়ান বসবাস করেন। উনিশ শতক ও সোভিয়েত আমলে রুশ অভিবাসনের কারণে এ এলাকায় রুশ ভাষার ব্যাপক প্রচলন রয়েছে। মস্কো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কিয়েভ দোনবাসের রুশভাষী মানুষের ওপর বৈষম্য চালাচ্ছে- আর এ অজুহাত দেখিয়েই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে আসছে রাশিয়া।
লুহানস্ক এবং দোনেৎস্ক প্রদেশ নিয়ে গঠিত এ দোনবাস অঞ্চলের প্রায় ৮৮ শতাংশ ইতোমধ্যে রাশিয়ার দখলে চলে গেছে। লুহানস্কের প্রায় পুরোটাই এবং দোনেৎস্কের বড় একটি অংশ মস্কোর নিয়ন্ত্রণে। এখন দোনবাসের যে সামান্য অংশ ইউক্রেনীয় সেনাদের হাতে রয়েছে, সেখান থেকেও তাদের সরে যাওয়ার দাবি করছে রাশিয়া।
ন্যাটো মহাসচিবের নীতি পরিকল্পনা বিভাগে কাজ করা এবং বর্তমানে রাসমুসেন গ্লোবালের ভূ-রাজনীতির সিনিয়র ডিরেক্টর হ্যারি নেডেলকু বলেন, দোনবাসের ভূখণ্ড রাশিয়ার কাছে আসলেই কতটা গুরুত্বপূর্ণ, মার্কিন প্রস্তাবটি তা পরখ করে দেখবে। তবে আবুধাবির সাম্প্রতিক আলোচনায় পরিস্কার হয়েছে, রাশিয়া কেবল ভূখণ্ড নিয়েই সন্তুষ্ট নয়। নেডেলকু বলেন, তারা যাকে ‘নতুন ইউরোপীয় নিরাপত্তা কাঠামো’ বলছে, তা নিয়ে আলোচনা করতে চায়, যা আসলে ন্যাটোর ক্ষেত্রে রাশিয়ার ভেটো ক্ষমতা দেওয়ার একটি সাংকেতিক নাম।

যুক্তরাষ্ট্র কী বলেছে
ন্যাটো সদস্যপদের বিনিময়ে কিয়েভকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র এখনো প্রকাশ্যে স্বীকার করেনি। শনিবার (১৪ নভেম্বর) জেলেনস্কির মন্তব্যের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে জ্যারেড কুশনার লেখেন, সংবাদমাধ্যম উভয় পক্ষের প্রস্তাবিত কিছু চরমপন্থী অবস্থানের পাশাপাশি জোরালো রাজনৈতিক কথাও তুলে ধরেছে।
রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠকগুলোকে যুদ্ধ থামানোর লক্ষ্যে পরিচালিত ব্যক্তিগত আলোচনা হিসেবে উল্লেখ করেন কুশনার। তিনি বলেন, এ আলোচনাগুলো থেকে বেশ কিছু নতুন ধারণা উঠে এসেছে এবং এখন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে কয়েকটি সরাসরি যুগান্তকারী সাফল্য এনে দিতে পারে, আবার অন্যগুলো এমন নতুন প্রস্তাবে পরিণত হতে পারে যা অবশিষ্ট ঘাটতিগুলো পূরণে সাহায্য করবে। তিনি আরও যোগ করেন, এ আলোচনায় উভয় পক্ষই বোঝে যুদ্ধের অবসান ঘটাতে বাস্তবসম্মত সমঝোতা প্রয়োজন হবে। আমাদের মধ্যে যারা সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাদের মধ্যে আন্তরিক ও গঠনমূলক কাজ অব্যাহত রয়েছে।