রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক অস্ত্রের মহড়া বেলারুশের
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২৩: ১৭

মস্কোর সাথে কৌশলগত সহযোগিতা জোরদারে রাশিয়ার সহায়তায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও লজিস্টিক সহায়তার ওপর যৌথ সামরিক মহড়া শুরু করেছে বেলারুশ। সোমবার (১৮ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বেলারুশীয় সশস্ত্র বাহিনীর আধুনিক ও বিশেষায়িত অস্ত্র ব্যবহারের সক্ষমতা ও সামগ্রিক প্রস্তুতি বাড়াতেই এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আকস্মিক বা অপ্রস্তুত কোনো অঞ্চল থেকে যুদ্ধকালীন মোতায়েন নিশ্চিত করা এবং সামরিক কর্মীদের পেশাগত মানোন্নয়নই এ মহড়ার মূল লক্ষ্য। একই সঙ্গে সামরিক সরঞ্জাম ও বিশেষ অস্ত্রশস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের ওপরও জোর দেওয়া হচ্ছে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে পরিচালিত মহড়ায় মূলত পারমাণবিক অস্ত্র সরবরাহ এবং সেগুলো দ্রুত ব্যবহারের উপযোগী করে তোলার বিভিন্ন দিক অন্তর্ভুক্ত থাকবে।
বেলারুশ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন কৌশলগত স্থান থেকে কীভাবে আত্মগোপন রক্ষা করে, বাহিনী ও সরঞ্জামের মধ্যে নিখুঁত পরিচালনগত সমন্বয় সাধন করা যায়, তা-ই হবে এ মহড়ার অন্যতম প্রধান দিক। তবে মিনস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, মহড়াটি মূলত রাশিয়া ও বেলারুশের মধ্যকার ইউনিয়ন স্টেট এর একটি নিয়মিত ও পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম। এটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত নয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করবে না।
সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/

ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান, পুনরায় হামলার হুমকি ট্রাম্পের