ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

সিজেডএন ডেস্ক

রাশিয়ার মাউন্ট এলব্রুসে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বসনিয়ার ৫ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সাত সদস্যের পর্বতারোহী দলটি বিপদে পড়ার পর রাশিয়ার উদ্ধারকারী দল তাদের মরদেহ উদ্ধার করে। তবে সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী পরিস্থিতি থেকে দলের অন্য দুই সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, শুক্রবার (২৪ জুলাই) বিদেশী নাগরিকদের সাতজনের দলটি রাশিয়ার সর্বোচ্চ পর্বত চূড়ায় আরোহণ শুরু করে। কিন্তু শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় হঠাৎ আবহাওয়া মারাত্মক খারাপ হয়ে গেলে তারা মূল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েন। বিপদের মুখে দলের এক পর্বতারোহী কোনোমতে নিচে নেমে এসে কর্তৃপক্ষকে খবর দেন। তিনি জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,১০০ মিটার উঁচুতে চরম প্রতিকূল পরিবেশে তাদের দলের দুজন সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন।
খবর পেয়েই উদ্ধার অভিযানে নামেন রাশিয়ান উদ্ধারকর্মীরা। তবে প্রবল বাতাস আর প্রচণ্ড ঠাণ্ডার কারণে উদ্ধারকাজ পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়েছিল। প্রথমে দুজনের মরদেহ উদ্ধারের কথা জানানো হলেও পরবর্তীতে অভিযান চালিয়ে উদ্ধারকারীরা এক জীবিত পর্বতারোহীর পাশাপাশি নিখোঁজ অন্য তিনজনের মরদেহ খুঁজে পান।
বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ এ প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। বসনীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দলের সাতজন সদস্যই কেন্দ্রীয় শহর জেনিকার বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে এক বিবাহিত দম্পতি এবং স্থানীয় একটি হাসপাতালের নারী চিকিৎসকও ছিলেন।
জর্জিয়া সীমান্তের ঠিক উত্তরে অবস্থিত ৫,৬৪২ মিটার উঁচু মাউন্ট এলব্রুস আবহাওয়া ও পর্বতারোহণের পরিস্থিতি আকস্মিক পরিবর্তনের জন্য বেশ কুখ্যাত। হুট করে আবহাওয়া বদলে যাওয়ার কারণেই মূলত এ ট্র্যাজেডি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৫৬