মাউন্ট এভারেস্ট জয়ের পর এবার ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের লক্ষ্য নিয়েছেন এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আগামী ১৯ সেপ্টেম্বর ১৫ দিনের অভিযানে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
রাশিয়ার মাউন্ট এলব্রুসে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বসনিয়ার ৫ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সাত সদস্যের পর্বতারোহী দলটি বিপদে পড়ার পর রাশিয়ার উদ্ধারকারী দল তাদের মরদেহ উদ্ধার করে।