স্পেনকে ‘শেনজেন’ থেকে বাদ দেওয়ার আহ্বান মেলোনির

সিজেডএন ডেস্ক

মরক্কো সীমান্তবর্তী স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অভিবাসী প্রবেশ করার পর স্পেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভিসামুক্ত ‘শেনজেন’ ভ্রমণ অঞ্চল থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি এই আহ্বান জানান। এর আগে দিনের শুরুতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও একই ধরনের মন্তব্য করেছিলেন।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলোনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একত্রিত করার প্রক্রিয়ায় আছি। এই বৈঠকগুলো শেষ হলেই আমরা ব্যতিক্রমী ব্যবস্থার মাধ্যমে পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছি। যার স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করার বিষয়ও রয়েছে।’
তিনি বলেন, সেউটা থেকে আসা অভিবাসীদের ছবিগুলো ‘বিস্ময়কর’।
শিশুসহ তাদের বেশিরভাগকেই সেখানে পৌঁছানোর জন্য সাঁতার কাটতে হয়েছিল।
ক্ষুদ্র ছিটমহলটিতে থাকা স্প্যানিশ সরকারের প্রতিনিধিদল জানিয়েছে, ওই পথে সেউতায় পৌঁছানোর চেষ্টায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
মেলোনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘ইতালি নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে না।’
এর আগে একই আহ্বান জানিয়ে ইতালির পররাষ্ট্রমন্ত্রী তাজানি লেখেন, ‘আমি স্পেনের জন্য শেনজেন এলাকা বন্ধ করে দেওয়ার পক্ষে।’
তিনি দাবি করেন, ‘অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত অভিবাসন জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক।’
তার যুক্তি, ‘সেউতা থেকে যে দৃশ্যগুলো আসছে তাতেই বোঝা যায়, ৫ লাখেরও বেশি অনিয়মিত অভিবাসীকে স্পেনের, তথা ইউরোপের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে মাদ্রিদ সরকারের সিদ্ধান্ত কতটা ভুল ছিল।’ এর ফলে মানবপাচার উৎসাহিত হচ্ছে বলে দাবি করেন তিনি।
তবে তাজানির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে লুইস আলবারেস। তিনি বলেন, ‘রাজনৈতিক ফায়দা লুটতে অভিবাসন ইস্যুকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’
আলবারেস বলেন, ‘একটি অংশীদার ও বন্ধুপ্রতিম দেশের জন্য এ ধরনের মন্তব্য অনুচিত। তাদের কাছে আমরা ইউরোপীয় সংহতি আশা করি, কোনো দলীয় বাগাড়ম্বর নয়।’
প্রসঙ্গত, শেনজেন অঞ্চল হলো ইউরোপের ২৯টি দেশ নিয়ে গঠিত উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা। এর মাধ্যমে দেশগুলো সীমান্ত-নিয়ন্ত্রণ বা চেকিং ব্যবস্থা ছাড়াই যাতায়াত করতে পারেন।
ইতালির কট্টর ডানপন্থী উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি পুরো শেনজেন অঞ্চলটি সম্পূর্ণরূপে স্থগিত করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন
আমরাই সবচেয়ে জনপ্রিয় জুটি: মোদিকে বললেন মেলোনি