বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুর সংবাদদাতা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের পৃথক এলাকায় আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার প্রথমে গাজীপুরের সদর উপজেলার মেম্বার বাড়ি, বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।
একই দাবিতে সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরে উপজেলার তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ‘লগোজ অ্যাপারেল কারখানা’র শ্রমিকরা।
পুলিশ জানায়, সকালে মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানায় কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। একই সময় পাশের বাঘের বাজার, নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় দেড় ঘণ্টা পর শিল্প পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এসব ঘটনায় আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

গাজীপুরে আবারও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ পুলিশের