সোহেল খানের মৃত্যুতে তৌসিফ মাহবুবের প্রার্থনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
সোহেল খানের মৃত্যুতে তৌসিফ মাহবুবের প্রার্থনা
সোহেল খান ও তৌসিফ মাহবুব

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সোহেল খান। তার বয়স হয়েছিলো ৫৫ বছর।

সোহেল রানার মৃত্যুর সংবাদ শোনার পর বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তৌসিফ। পোস্টে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা সোহেল খান ভাই আর আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।’

সোহেল খানের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শুটিংয়ের কাজে বগুড়ায় ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, সোহেল রানা সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন। তাকে ডাকতে গিয়ে গিয়ে ইউনিটের একজন সদস্য অভিনেতাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

/জেএইচ/