সোশ্যাল মিডিয়ায় ভিউয়ের নেশা, আয়ারল্যান্ডে উল্টো পথে গাড়ি চালিয়ে ৫ কিশোরের মৃত্যু

সিজেডএন ডেস্ক

আয়ারল্যান্ডের একটি মহাসড়কে ভুল লেনে গাড়ি চালাতে গিয়ে এক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচ কিশোর-কিশোরী। এ দুর্ঘটনায় অপর গাড়ির শিশুসহ চার যাত্রী মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, কেবল সোশ্যাল মিডিয়ায় ভিউ ও লাইকের আশায় এমনটি ঘটেছে।
রবিবার (১৬ আগস্ট) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কিলডেয়ার কাউন্টির এম৯ মহাসড়কের আথি এলাকার ৩ নম্বর জংশনে দুর্ঘটনাটি ঘটে। সড়কটিতে উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি সামনে থাকা আরেকটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উল্টো দিক থেকে আসা গাড়িটির পাঁচ কিশোর-কিশোরীর মৃত্যু হয়। পরবর্তীতে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষে অন্য গাড়িতে থাকা চার আরোহী গুরুতর আহত হন। তাদের মধ্যে দুই নারীকে আশঙ্কাজনক অবস্থায় টালাঘট বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক নারী সেন্ট লুকস হাসপাতালে এবং গুরুতর চোট পাওয়া এক শিশু ডাবলিনের ক্রামলিনের চিলড্রেনস হেলথ আয়ারল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ কমিশনার জাস্টিন কেলি জানান, সাম্প্রতিক সময়ে কেবল সোশ্যাল মিডিয়ায় লাইক-ভিউ পাওয়ার জন্য কিংবা দৃষ্টি আকর্ষণের জন্য মহাসড়কের উল্টো দিকে গাড়ি চালানোর দায়িত্বজ্ঞানহীন প্রবণতা দেখা যাচ্ছে। নিজের এবং অন্য মানুষের জীবনের পরোয়া না করে এমন বিপজ্জনক কাজ করার ঘটনা আরও ঘটেছে। গত সপ্তাহের শেষেও ডাবলিনের এম৫০ মহাসড়কে একই ধরণের দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছিলেন।
আয়ারল্যান্ডের পুলিশ ওয়াচডগ সংস্থা ‘ফিওসরু’ দুর্ঘটনাটির তদন্ত করছে। মহাসড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের বেপরোয়া গাড়ি থামানো পুলিশ সদস্যদের জন্য অনেক চ্যালেঞ্জিং বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আয়ারল্যান্ড পুলিশ (গার্দাই) এ ঘটনার প্রত্যক্ষদর্শী কিংবা আশপাশে থাকা গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে সর্বসাধারণের কাছে আহ্বান জানিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম, ঝুঁকিতে জার্মান সীমান্ত