অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক

গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিএনপির অন্তত পাঁচটি কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে হামলার খবর পাওয়া গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার পর গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসব এলাকায় তাদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়। তবে ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল চোখে পড়েনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরের বিভিন্ন দিক থেকে আসা মোটরসাইকেলের বহর লঞ্চঘাট এলাকায় জড়ো হয়। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে স্লোগান দেওয়া হয়। এ সময় ‘খেলা খেলা খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাতটার পর গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
থানাপাড়া এলাকার পাঁচতলা হাসপাতাল ভবনের নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। নিচতলার একটি কক্ষ সংসদ সদস্য কে এম বাবর তার কার্যালয় হিসেবে ব্যবহার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনেরা ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে যান। হামলাকারীরা হাসপাতালের বিভিন্ন কক্ষ ভাঙচুর করেন। চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে।
এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে আটটার দিকে নবজাতককে কোলে নিয়ে এক মধ্যবয়সী নারী হাসপাতাল থেকে দৌড়ে বের হন। পরে এক স্বজনের সহায়তায় তিনি রিকশায় ওঠেন। ওই নারী জানান, তার মেয়ের সন্তান হয়েছে গত রোববার।
হাসপাতালের পাশের একটি ভবনে ভাড়া থাকেন সংসদ সদস্য কে এম বাবর। তবে বর্তমানে ওই বাড়িতে কেউ নেই।
রাত ৮টা ২৩ মিনিটে মুঠোফোনে প্রথম আলোকে কে এম বাবর বলেন, হাসপাতালে অনেক রোগী ছিলেন। সেখানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতালে আক্রমণ করে না। এ কী শুরু হয়েছে! হাসপাতালে রোগী ছিল। আজকেও সিজার হয়েছে। সেই অবস্থায় এই হাসপাতালে আক্রমণ করেছে। ককটেল বিস্ফোরণ ও আগুন জ্বালিয়ে দিয়েছে।’
বিএনপির কার্যালয়ে আগুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালান নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।
এর আগে বুধবার সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন।
সড়ক অবরোধের ছবি তুলতে সাংবাদিকদের বাধা না দিলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে তাদের বাধা দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।