আইএইএ প্রধানের সঙ্গে ইরান-চীন-রাশিয়ার দূতদের বৈঠক

সিটিজেন ডেস্ক

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) আসন্ন বোর্ড অব গভর্নরস সভাকে সামনে রেখে সুইজারল্যান্ডের জেনেভায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এ বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন ইরান, চীন ও রাশিয়ার রাষ্ট্রদূতরা। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (৫ জুন) এক প্রতিবেদনে এই কূটনৈতিক তৎপরতার খবর নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে আসন্ন আইএইএ বোর্ড সভার বিভিন্ন এজেন্ডা এবং সম্ভাব্য কার্যসূচি নিয়ে ৪ পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি, চীনের রাষ্ট্রদূত লি সঙ এবং রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ অংশ নেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আসন্ন বোর্ড সভায় উত্থাপিত হতে পারে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নীতিগত বিষয় এ বৈঠকে আগেভাগেই পর্যালোচনা করে নেওয়া হয়।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আইএইএ প্রধানের সঙ্গে ৩ প্রভাবশালী দেশের এ যৌথ আলোচনা আগামী বোর্ড সভার আগে একটি বড় ধরনের কৌশলগত পদক্ষেপ। পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান স্পষ্ট করা এবং পারস্পরিক সমন্বয় জোরদার করতেই এ জরুরি বৈঠকটি করেছেন বলে মনে করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা

ইরানে ইউরেনিয়ামের মজুত যাচাইয়ে ব্যর্থ আইএইএ