আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) আসন্ন বোর্ড অব গভর্নরস সভাকে সামনে রেখে সুইজারল্যান্ডের জেনেভায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, রাশিয়া ও চীন ইরানকে রক্ষা করতেই কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তার মতে, এই দুই দেশ কার্যকর নিষেধাজ্ঞা ব্যবস্থাকে দুর্বল করতে চাইছে।