নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ সামরিক কারখানায় ইউক্রেনের হামলা

সিটিজেন ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর কয়েকশ মাইল পূর্বে একটি রুশ সামরিক স্থাপনায় নিজস্ব প্রযুক্তির তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন।
বুধবার (১০ জুন) ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত রাতে ইউক্রেনে উৎপাদিত ‘এফপি-৫ ফ্লেমিঙ্গো’ ক্ষেপণাস্ত্রের সাহায্যে চেবোকসারির একটি গুরুত্বপূর্ণ রুশ সামরিক কারখানায় সফলভাবে আঘাত হানা হয়েছে। হামলা চালানো কারখানাটি মূলত রুশ বাহিনীকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করত। নিজের দাবির সপক্ষে জেলেনস্কি একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছেন। ভিডিওতে ক্ষেপণাস্ত্রটিকে তার লক্ষ্যবস্তুর দিকে উড়ে যেতে এবং রুশ স্থাপনাগুলোর ওপর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
ইউক্রেন সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার মধ্যাঞ্চলীয় চুভাশিয়া অঞ্চলের প্রধান শহর চেবোকসারিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর ওলেগ নিকোলায়েভও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ভোরে রকেট হামলার শিকার হওয়া শহরটিতে ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত পরিমাণ নির্ধারণের জন্য জরুরি কাজ চলছে।
এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, এ হামলার পাশাপাশি একই রাতে তারা রাশিয়ার সামারা অঞ্চলের একটি তেল শোধনাগার এবং কৃষ্ণ সাগরে অবস্থানরত একটি রুশ ট্যাংকারেও সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভ নিজস্ব প্রযুক্তিতে ফ্লেমিঙ্গো নামের এ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করলেও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার অত্যন্ত বিরল।
সূত্র: আল আরাবিয়া

কিয়েভে রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলা