আজ পবিত্র লাইলাতুল কদর

আজ পবিত্র লাইলাতুল কদর
নিজস্ব প্রতিবেদক

হাজার রজনির শ্রেষ্ঠ রজনি পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ সোমবার। মুসলমানদের কাছে এ রাত অত্যন্ত মহিমান্বিত ও পুণ্যময়। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও দোয়া-মোনাজাতে রাতটি অতিবাহিত করবেন।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই এই মহিমান্বিত রাত হওয়ার সম্ভাবনা বেশি।
ধর্মীয় বর্ণনা অনুযায়ী, এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এ রাতের গুরুত্ব তুলে ধরতে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা রয়েছে। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ মর্যাদা বা ভাগ্য। তাই শবেকদরকে মর্যাদার রাত বা ভাগ্যরজনি বলা হয়।
ইসলামি বর্ণনায় বলা হয়েছে, এ রাতে ইবাদতের সওয়াব এক হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি। তাই বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও এ রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। শবেকদর উপলক্ষে দেশে ২৭ রমজান সরকারি ছুটি থাকে।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে তিনি বলেন, পবিত্র কোরআন এই মহিমান্বিত রাতেই নাজিল হয়েছে এবং মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, এই রাত ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ এনে দেয়। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।
বাণীতে প্রধানমন্ত্রী সবার জন্য আল্লাহর রহমত ও বরকত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করেন।