শিরোনাম

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে দলকে অভিনন্দন ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে দলকে অভিনন্দন ক্রীড়া প্রতিমন্ত্রীর
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে রবিবার (১৫ মার্চ) পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ১১ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জয়ও নিশ্চিত করে। রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমাদের ক্রিকেটারদের এই অদম্য স্পৃহা এবং লড়াকু মানসিকতায় আমি অত্যন্ত গর্বিত। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় আমাদের ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক। মাঠের লড়াইয়ে খেলোয়াড়রা যে ধৈর্য ও সাহসিকতা দেখিয়েছেন, তা পুরো জাতিকে আনন্দিত করেছে।

খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একটি শক্তিশালী দল হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করবে।

উল্লেখ্য, ১১ বছর পর পাকিস্তানকে বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

/টিই/