উড়িষ্যায় মেডিকেল কলেজের আইসিইউতে অগ্নিকাণ্ড, ১০ রোগীর মৃত্যু

সিটিজেন ডেস্ক

ভারতের উড়িষ্যা রাজ্যের কটক শহরের ঐতিহ্যবাহী এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে লাগা এই আগুনে রোগীদের বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন অন্তত ১১ জন হাসপাতাল কর্মী।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রাত ২টা ৩০ থেকে ৩টার মধ্যে যখন রোগীরা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎই ট্রমা কেয়ার আইসিইউতে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখা যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ইউনিটে। হাসপাতালের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আইসিইউ থেকে রোগীদের সরানোর চেষ্টা করেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোরেই হাসপাতালে যান উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তিনিই মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। মৃতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, আইসিইউ-এর ভেতরেই ৭ রোগীর মৃত্যু হয়েছিল। সেখান থেকে অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়ার সময় আরও তিন জন প্রাণ হারান। তবে আগুনে ঝলসে তাদের মৃত্যু হয়েছে না ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে, তা এখনও স্পষ্ট নয়।
কীভাবে ভোররাতে হঠাৎ আগুন লাগলো– এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, এসসিবি হাসপাতালের ট্রমা কেয়ারের আইসিইউতে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে সেখান থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
তিনি আরও বলেন, রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের অনেক কর্মচারী জখম হয়েছেন। অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী পোড়া ক্ষত নিয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। এ ছাড়া, ট্রমা কেয়ার থেকে ২৩ জন রোগীকে অন্যত্র সরানো হয়েছে। অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরও চিকিৎসা চলছে।
হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্তে যদি কারও গাফিলতি প্রকাশ্যে আসে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন।