শিরোনাম

তেহরানে ইসরায়েলের হামলা ঠেকানোর চেষ্টা করছে ইরান

সিটিজেন ডেস্ক
তেহরানে ইসরায়েলের হামলা ঠেকানোর চেষ্টা করছে ইরান
তেহরানে ইসরায়েলর হামলার পর একটি ভবন থেকে ধোঁয়া উঠছে। ছবি: রয়টার্স

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টার পর নতুন এই হামলার ঘোষণা দেওয়া হয়।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হামলা প্রতিহত করতে ইরানের সশস্ত্র বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।

এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, তেহরানের ইউসেফ আবাদ এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এলাকাটি ইরানের সবচেয়ে বড় ইহুদি অধ্যুষিত অঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত।

সূত্র: আল জাজিরা

/এসএ/