শিরোনাম

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

সিটিজেন ডেস্ক
হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

গত সপ্তাহে সস্ত্রীক এক প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন তিনি। সেই হামলায় তার স্ত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং খারাজি মারাত্মকভাবে জখম হয়ে চিকিৎসাধীন ছিলেন।

ইরানে ৩৯ দিন ধরে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর অভিযানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ৬ জন নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের অভিযানে এখন পর্যন্ত ইরানের ৫০ জনেরও বেশি প্রভাবশালী নেতা নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্যমতে, নিহত ব্যক্তিরা ইরানের বর্তমান শাসনব্যবস্থার মূল মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিলেন, যাদের প্রয়াণ তেহরানের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/