শিরোনাম

নতুন দায়িত্ব পেলেন প্রণয় ভার্মা

সিটিজেন ডেস্ক
নতুন দায়িত্ব পেলেন প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের দায়িত্বে থাকা প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র ক্যাডারের ১৯৯৪ ব্যাচের এই কর্মকর্তা শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/জেএইচ/