আদালতে যেভাবে গণহত্যা প্রমাণ করা হয়

আদালতে যেভাবে গণহত্যা প্রমাণ করা হয়
সিটিজেন জার্নাল ডেস্ক

২০১৭ সালে নিজ দেশের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার সরকার গণহত্যা চালিয়েছিল- এমন ঐতিহাসিক রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালত জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর চালানো হাজার হাজার হত্যাকাণ্ড, শত শত গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং ব্যাপক যৌন সহিংসতা সরাসরি গণহত্যার শামিল। একইসঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং ক্ষতিপূরণ দিতে মিয়ানমার রাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন আদালত।
আইনের ভাষায় ‘গণহত্যা’ প্রমাণ করা বরাবরই অত্যন্ত কঠিন একটি কাজ। ঐতিহাসিক এ রায়ের পর বিষয়টির আইনি দিক, অতীতের নজির এবং চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে এর প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গণহত্যা আসলে কী
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি হলোকাস্টের পর আন্তর্জাতিক মানবিক আইনে গণহত্যার একটি কঠোর ও সুনির্দিষ্ট সংজ্ঞা তৈরি হয়। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন বা গণহত্যা সনদ অনুযায়ী, গণহত্যা হলো এমন একটি অপরাধ যা কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সামগ্রিকভাবে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য সংঘটিত হয়।
এ সনদ অনুযায়ী ৫ ধরনের অপরাধমূলক কাজকে গণহত্যা হিসেবে ধরা হয়। এগুলো হলো- কোনো গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা, গোষ্ঠীটিকে ধ্বংস করার উদ্দেশ্যে জীবনযাত্রার এমন পরিস্থিতি তৈরি করা, জন্ম প্রতিরোধ করা এবং শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে সরিয়ে নেওয়া।
হলোকাস্টের পর থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিক আদালতগুলো হাতেগোনা কয়েকটি ঘটনাকেই কেবল গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সত্তরের দশকে খেমার রুজ শাসনামলে কম্বোডিয়ায় সংখ্যালঘু চাম ও ভিয়েতনামিদের ওপর চালানো গণহত্যা। সেখানে প্রায় ১৭ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন। এ ছাড়া ১৯৯৪ সালে রুয়ান্ডায় টুটসি জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞ এবং ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় প্রায় ৮ হাজার মুসলিম পুরুষ ও বালককে হত্যার ঘটনা আন্তর্জাতিক আদালতে গণহত্যা হিসেবে স্বীকৃত হয়েছে।
গণহত্যা কীভাবে প্রমাণ করা যায়
কোনো রাষ্ট্র বা ব্যক্তি গণহত্যা চালিয়েছে কি না, তা ঠিক করতে আদালতকে প্রথমেই নিশ্চিত হতে হয় উপরে উল্লিখিত পাঁচটি অপরাধের অন্তত একটি সেখানে ঘটেছে। পাশাপাশি এটাও প্রমাণ করতে হয়, ভুক্তভোগীরা একটি স্বতন্ত্র জাতীয়, নৃগোষ্ঠীগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীর মানুষ ছিলেন।
সাধারণ যুদ্ধাপরাধ কিংবা মানবতাবিরোধী অপরাধের চেয়ে গণহত্যা প্রমাণ করা অনেক বেশি জটিল। কারণ, এক্ষেত্রে অপরাধীদের ‘সুনির্দিষ্ট অভিপ্রায়’ বা ইনটেন্ট প্রমাণ করতে হয়। অর্থাৎ গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা যে তাদের ছিল, তা আদালতে দেখাতে হয়। সরাসরি কোনো বক্তব্য বা লিখিত আদেশ থেকে যেমন এই অভিপ্রায় প্রমাণ করা যায়, তেমনি অপরাধ সংঘটনের ধরন বিশ্লেষণ করেও আদালত তা অনুমান করতে পারেন।

কখন গণহত্যা প্রমাণিত হয়েছে
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এর আগে মাত্র দুটি গণহত্যা মামলার রায় দিয়েছিল। দুটি মামলাই ছিল নব্বইয়ের দশকে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর বলকান যুদ্ধের ঘটনা নিয়ে। ২০০৭ সালে আদালত রায় দেন, সার্বিয়া সরাসরি গণহত্যা চালায়নি। তবে স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব সেনাদের চালানো গণহত্যা ঠেকাতে বা এর শাস্তি দিতে ব্যর্থ হয়ে দেশটি গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। এরপর ২০১৫ সালে অপর এক রায়ে আদালত জানান, ক্রোয়েশিয়ায় কোনো গণহত্যা ঘটেনি।
অন্যদিকে, জাতিসংঘের বিশেষ ট্রাইব্যুনাল রুয়ান্ডা ও বসনিয়ায় গণহত্যার দায়ে কয়েক ডজন অপরাধীকে দোষী সাব্যস্ত করেছে। এ ছাড়া কম্বোডিয়ার কুখ্যাত ‘কিলিং ফিল্ডস’ গণহত্যা কি না, তা নিয়ে দীর্ঘ বিতর্কের পর ২০১৮ সালে জাতিসংঘ ও কম্বোডিয়ার যৌথ ট্রাইব্যুনাল খেমার রুজের দুই শীর্ষ নেতাকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে।

মিয়ানমারে কী ঘটেছিল
২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ দমনপীড়ন শুরু হলে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রাণ বাঁচাতে ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। বিচার চলাকালে ভুক্তভোগী ও সাক্ষীরা আদালতে জানান, তারা নিজের চোখে নির্বিচারে হত্যা, ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে দেখেছেন।
এর আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন এবং গাজায় ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে জাতিসংঘের আলাদা তদন্তে গণহত্যামূলক কর্মকাণ্ডের কথা উঠে এসেছিল। যদিও মিয়ানমার ও ইসরায়েল- উভয় দেশই সে তদন্তগুলোর আইনি ভিত্তি নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে আসছে।
মিয়ানমারের রায় গাজা মামলাকে কি প্রভাবিত করবে
২০২৩ সালে গাজায় গণহত্যার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েল শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে দাবি করছে, তারা সাধারণ ফিলিস্তিনিদের নয়, বরং হামাস যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। গাজা মামলার চূড়ান্ত রায় ২০২৯ সালের আগে আসার সম্ভাবনা কম হলেও, আইন বিশেষজ্ঞরা বলছেন মিয়ানমার মামলার এ রায় তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন।
এর পেছনে বড় কারণ হলো দুই দেশের আত্মপক্ষ সমর্থনের ধরন। মিয়ানমার আদালতে দাবি করেছিল, তাদের সামরিক অভিযান রোহিঙ্গা জনগোষ্ঠীকে লক্ষ্য করে ছিল না, বরং একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে দমন করতেই তারা অভিযান চালিয়েছে। ঠিক একই সুরে ইসরায়েলও বলছে, তাদের লক্ষ্য হামাস, ফিলিস্তিনিরা নয়। মিয়ানমারের যুক্তি খারিজ করে বিশ্ব আদালত যেভাবে পুরো অভিযানকে গণহত্যা হিসেবে রায় দিলেন, তা ভবিষ্যতে গাজা মামলার আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।