শিরোনাম

ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে গুলি, শুটার গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক
ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে গুলি, শুটার গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি হোটেলে নৈশভোজের সময় গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ওয়াশিংটন ডিসিতে বেশ নাটকীয় একটি সন্ধ্যা কেটেছে। সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। শুটারকে আটক করা হয়েছে।

তিনি লিখেন, আমি বলেছি যে আমরা ‘অনুষ্ঠান চালিয়ে যেতে চাই’। তবে পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুযায়ী হবে। তারা শিগগিরই সিদ্ধান্ত নেবে। যে সিদ্ধান্তই হোক, আজকের সন্ধ্যা পরিকল্পনার মতো হবে না এবং আমাদের হয়তো আবারও এটি আয়োজন করতে হবে।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনীর একজন সদস্য বলেন, সেখানে ৭ থেকে ৮টি গুলির শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান। তার আগে অতিথিদের অনেককেই টেবিলের নিচে সাময়িক আশ্রয় নিতে দেখা যায়।

সূত্র: বিবিসি

/এসবি/