শিরোনাম

‘শাহেদ’ ড্রোন তৈরির প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

সিটিজেন ডেস্ক
‘শাহেদ’ ড্রোন তৈরির প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব
ইরানের শাহেদ ড্রোন

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের সামরিক-শিল্প কৌশলে সবচেয়ে বড় পরিবর্তনের আভাস মিলছে। ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের আদলে নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার আত্মঘাতী ড্রোন দেশীয়ভাবে উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।

২৫ মে মার্কিন সংবাদমাধ্যম সেমাফোরএক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ইউটাভিত্তিক প্রতিষ্ঠান ভেক্টর ডিফেন্স এবং সৌদি আরবের স্টার্টআপ এসআর২ ডিফেন্স সিস্টেমস-এর যৌথ উদ্যোগে রিয়াদের কাছে একটি ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সেখানে ‘স্কাইওয়াস্প’ নামের একটি আত্মঘাতী ড্রোন তৈরি করা হবে, যা মূলত ইরানের শাহেদ ড্রোনের আদলে ডিজাইন করা।

প্রতিবেদন অনুযায়ী, এই ড্রোনের পাল্লা প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার (৯০০ মাইলের বেশি), যা মূলত উপসাগরীয় অঞ্চলের কৌশলগত ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ডিজাইন করা হয়েছে। উত্তর-পূর্ব সৌদি আরব থেকে তেহরানের দূরত্বও প্রায় একই রকম।

সেমাফোরের প্রতিবেদন থেকে এই প্রকল্পের কৌশলগত যৌক্তিকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। এসআর২ভেক্টর-এর কর্মকর্তাদের মতে, স্কাইওয়াস্প ড্রোনের মূল লক্ষ্য হলো কৌশলগত প্রতিরোধ চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ এবং কার্যকর পরিমাণে ড্রোন সরবরাহ করা।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক সিইপিএ-এর নন-রেসিডেন্ট ফেলো ফেদেরিকো বোরসারি বলেন, এই ড্রোনটি সৌদি আরবের দূরপাল্লার হামলা সক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে।

সূত্র: আল-মনিটর

/এসআর/

বিষয়:

সৌদি আরব