শিরোনাম

দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়েছিলেন। যেখানে মানুষ জিয়া ও বাংলাদেশকে প্রায় এক ও অভিন্নভাবে দেখতো। সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনেছিলেন। সেই পথই অনুসরণ করতে হবে।

তিনি বলেন, দেশে বর্তমানে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ কীভাবে গড়ে তোলা যায়, সে বিষয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১২ তারিখ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে। সরকার সরকারের কাজ করবে, কিন্তু সরকারের সঠিক কাজকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

/এসবি/